খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্দ্যেগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত


দূর্বিষহ গরম,তীব্র তাবদাহ,সুপেয় পানির অভাব,বন্যা,জলোচ্ছ্বাস ,জীব-বৈচিত্রের বাস্তুসংসস্থান ধংস সহ পরিবেশের নানারুপ বৈরী প্রভাবের কারনে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারের ব্যয় বাড়ছে,বাড়ছে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। এ বছরের বিশ্ব-পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো

Inspired by Nature .For climate. for our future “প্রকৃতি থেকে অনুপ্রেরনায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”

প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ জুন ২০২৬ খুলনার ময়লাপোতা মোড়ে হেলদি সিটি ফোরামের উদ্দ্যেগে বেলা,সিয়াম,একটিভ সিটিজেন প্লাটফর্ম,নিরাপদ সড়ক চাই,বিডি ক্লিন,ক্লিনআপ খুলনা,বিআইপি,খুলনা সাইক্লিস্ট,সিডিপি,মাসাস,রুপান্তর,আমরা বৃহত্তর খুলনাবাসী,বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্ময় কমিটিসহ বিভিন্ন সংস্থার আয়োজনে যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানব বন্ধন,সাইকেল র‍্যালি,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু । সভাপতিত্ব করেন বেলার সমন্ময়কারী ও হেলদি সিটি ফোরামের আহবায়ক মাহফুজুর রহমান মুকুল। একটিভ সিটিজেন প্লাটফর্ম এর সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড.মোঃ মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ,নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না,সিডিপি-র এ্যাসিটেন্ট ম্যানেজার খোকন সিকদার,নাগরিক ফোরামের পরিবেশ সম্পাদক জি এম মঈন উদ্দিন, মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড.শামীমা সুলতানা শিলু,আমারা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের,নাগরিক নেতা বাহালুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্ময় কমিটির সহ-সাধারন সম্পাদক মনিরুজ্জামান রহিম,ক্লিন আপ খুলনার সমন্ময়ক খলিলুর রহমান,খুলনা সাইক্লিস্ট এর এডমিন মাহাতির মোহাম্মদ অথৈ প্রমুখ।

উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ,খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুজ্জামান,নগরের খবরের বার্তা সম্পাদক সাকিব রহমান,দ্যা লিগ্যাল ডোরস এর মোস্তাফিজুর রহমান শাকিল,বিডি খুলনার জেলা সমন্ময়ক সাইফুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগন,পরিবেশ কর্মী,স্বেচ্ছাসেবী,সাংবাদিক, পেশাজীবীসহ জনসাধারন।


প্রধান অতিথিসহ বক্তারা বলেন,পরিবেশ বান্ধব,স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপন,বন ও জলাশয় রক্ষা,নিরাপদ যাতায়াত,বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ রক্ষার গুরুত্ব দিতে হবে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় আমাদের পরিকল্পিত ভাবে নগরায়ন করতে হবে। প্রয়োজনে নগর সরকার গঠন করতে হবে।


জাতিসংঘ পরিবেশ কর্মসূচী ইউএনএফপি ঘোষিত প্রতিপাদ্যটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তা এবং তরুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার ওপর জোর দেয়। প্রতিবারের মতো এবারও বিশ^ব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য পরিবেশ ধংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করা,সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারন মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা,আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালাকে এগিয়ে নেওয়া।

Share This News