খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

সভাপতি মোস্তফা সরওয়ার ও সম্পাদক তরিকুল ইসলাম


বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের লিয়াকত আলী মিলানয়তনে একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রেসক্লাব প্রাঙ্গণজুড়ে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবের আমেজ।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে দৈনিক প্রবর্তন এর সম্পাদক মোস্তফা সরওয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন পেয়েছেন ৪২ ভোট।সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ হেদায়েত হোসেন মোল্লা পেয়েছেন ৫০ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ হাসান পেয়েছেন ৬১ ভোট।এছাড়া তিনটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ ও সোহরাব হোসেন।


যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল।পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন  মোঃ মাকসুদুর রহমান মাকসুদ,কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন,সোহেল মাহমুদ,মোঃ আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত ।

অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উপস্থিতির দিক থেকে অত্যন্ত সন্তোষজনক। ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

Share This News