বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও

বিশ্বের যেকোনো দেশের আগ্রহী ব্যক্তিদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চিকিৎসা, জনস্বাস্থ্য, স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলা ও মহামারি প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চমৎকার সুযোগ রয়েছে এসব কোর্সে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক ও স্বাস্থ্য খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘরে বসেই এই সুবিধা নিতে পারবেন। কোর্সগুলোতে অংশ নিতে কোনো ধরনের নিবন্ধন ফি লাগে না।

যেসব বিষয়ে শেখার সুযোগ:

ডব্লিউএইচওর শিক্ষা উপকরণে জনস্বাস্থ্য, সংক্রামক রোগের প্রাদুর্ভাব, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব উপকরণ স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিষয়ে আগ্রহী ব্যক্তিদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কাজে লাগবে। এছাড়া প্ল্যাটফর্মটির শিক্ষা উপকরণ বিভিন্ন ভাষায় পাওয়া যায়।

আবেদনের যোগ্যতা:

এই কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কোনো জাতীয়তা বা কঠোর শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী নাগরিকরা এতে অংশ নিতে পারবেন। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীসহ স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং এ বিষয়ে আগ্রহী যে কেউ আবেদন করতে পারেন।

আবেদনের নিয়ম ও সময়সীমা:

আগ্রহী প্রার্থীদের সরাসরি ডব্লিউএইচওর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কোর্সভেদে আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা ভিন্ন হয়ে থাকে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিশিয়াল লার্নিং প্ল্যাটফর্ম ভিজিট করতে হবে

Share This News