বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহামদ-এর শোকসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আসরবাদ নগরীর নিরালা তামান্না টাওয়ারে বিডব্লিউসিসিআই খুলনা বিভাগের নিজস্ব কার্যালয়ে সংগঠনের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু-এর সভাপতিত্বে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভা সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লুৎফুন হক পিয়া, নীরা নেওয়াজ, মনোয়ারা শিউলি, লায়লা, মদিনা মনোয়ারা, হাকিম মতিয়ারা, গুলশান আরা জুলি, আঞ্জু মনোয়ারা মুন্নী, লিলি, সেলিনা আক্তার শিলা, কাজী রীনা, তারানা তাবাসসুম সোভা প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।