খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান মুন্না এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বৈশাখী উৎসবসহ সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বক্তৃতা করেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদ সোহেল, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এসএম মাহবুবুর রহমান এবং নতুন সদস্যদের মধ্যে বক্তৃতা করেন কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ, জিএম রাসেল, শাহরিয়ার হোসেন মানিক প্রমুখ।

সভায় বক্তারা জানান, খুলনায় অনলাইন সাংবাদিকতার পরিসর দিন দিন বিস্তৃত হচ্ছে। নতুন প্রজন্মের সাংবাদিকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় আনা এবং তাদের পেশাগত দক্ষতা ও সুরক্ষা নিশ্চিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

নতুন সদস্যদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই এই সংগঠনের মূলনীতি। প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করতে হবে। একইসাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খুলনার অনলাইন সাংবাদিকতাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

সভা শেষে নতুন সদস্যরা সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন

Share This News