খুলনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

০৫ মার্চ ২০২৬: বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ব্যাচ–২০২২ এর আয়োজনে খুলনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২৩ এবং ২০২৫ সালের নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৫ মার্চ ২০২৫ নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞ আইনজীবীরা বলেন, জীবনেরকে সুন্দরভাবে গড়ে তুলতে সমাজে ও আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা একটি ইবাদত। সিয়াম সাধনার মাসে অসহায়, দুঃস্থ ও গরিবদের যাকাতের অর্থ যথাযথভাবে প্রদানের মাধ্যমে সিয়াম সাধনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে।

নবাগত আইনজীবীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ব্যাচ–২০২২ এর বিজ্ঞ আইনজীবীগণসহ অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ২০২২ ব্যাচের উপদেষ্টা অ্যাড. জাকিরুল ইসলাম, অ্যাড. কামরুল হোসেন জয়াদ্দার, অ্যাড. আইয়ুব হোসেন, অ্যাড. মোঃ মাছুম বিল্লাহ, অ্যাড. মোঃ মঈনুল ইসলাম জীবন, অ্যাড. ইফতিখার আহমেদ সজীব, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. নিগার সুলতানা, অ্যাড. নাসরিন নাহার, অ্যাড. আলী আহসান আসগর লিটু, অ্যাড. আবু নাসের, অ্যাড. স্বপন সরকার, অ্যাড. আরজিনা সুলতানা, অ্যাড. ফারজানা সেতু, অ্যাড. আসলাম, অ্যাড. নাজমুল আকুঞ্জি, অ্যাড. সুমনা, অ্যাড. তানভীর ফাহাদ নাহিন, অ্যাড. মনিরুল ইসলাম পান্না, অ্যাড. মোঃ আল আমিন উকিল, অ্যাড. পামেলা কাদের, অ্যাড. মোজাহিদুল ইসলাম, অ্যাড. জামীলা খাতুন, অ্যাড. মশিউর রহমান, অ্যাড. ইয়াছিন, অ্যাড. ইসরাত জাহান মিতু, অ্যাড. আমেনা ছুমুর, অ্যাড. জগদীশ, অ্যাড. পূজা, অ্যাড. এ্যানি, অ্যাড. আনোয়ারা মালা, অ্যাড. প্রতাপ সরকার, অ্যাড. গাজী রাজু আহমেদ প্রমুখ।

Share This News