খুলনা নগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজের পর মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন লোকমান ও আলম। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তিলাওয়াত করছিলেন, তখনই দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দৌলতপুর থানার তদন্ত ওসি জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ইবাদতের স্থানে এই নির্মম হামলায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাগরের খবর