জনগণের প্রয়োজনেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। কিন্তু সেই উন্নয়ন প্রকল্প প্রয়োজন মেটানোর চেয়ে জনভোগান্তি তৈরী করছে কিনা সেদিকে লক্ষ্য রাখা জরুরি। টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ও লবনাক্ততার বিষয়টি পরিকল্পনায় রেখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ”এনভায়রনমেন্টাল, সোশাল, হেলথ এন্ড সেফটি (ইএসএইচএস) এবং অকুপেশনাল হেলথ এন্ড সেফটি (ওএইচএস)” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত ‘কাইমেট চেইঞ্জ এডাপটেড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ফেজ-২) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।




প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণত: যে ঝুঁকিগুলো থাকে এই প্রশিক্ষণ তা কাটিয়ে উঠতে সহায়তা করবে উল্লেখ করে প্রশাসক বলেন, রাস্তা অথবা ড্রেনের কাজ চলাকালীন জনগণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। নগরবাসীর ভাবনার সাথে মিল রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং যার যে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন শেষ করতে হবে। আগামীতে যে কাজের পরিকল্পনা আছে তার প্রস্তুতিতে এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ’র আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সে কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক শর্ত রয়েছে যার মধ্যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অন্যতম একটি শর্ত। প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত শ্রমিক ও জনসাধারণকে ঝুঁকিমুক্ত রাখতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ ও প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান ও মো: ওবায়দুল্লাহ খানসহ কেসিসি এবং প্রকল্পের উপসহকারী প্রকৌশলীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সোশাল এক্সপার্ট খুলনা বিশ^বিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, তপন ঘোষাল, প্রকল্পের ডেপুটি টীম লিডার এ কে এম লুৎফর রহমান।
***********************
নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডের ডিভাইডারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
—————————————————
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার বেলা ১১টায় নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও বেসরকারি সংস্থা সুজন-এর সহযোগিতায় পরিবেশ সুরা মঞ্চ-খুলনা বৃক্ষরোপণের এ কর্মসূচি গ্রহণ করে।
কেসিসি প্রশাসক সড়কের ডিভাইডারে একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কেসিসিও মহানগরীজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রত্যেককে কমপক্ষে ১টি করে হলেও বৃক্ষ রোপণের আহবান জানান।
সুজন-এর খালিশপুর থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সমাজসেবক নিজামুর রহমান লালু, এড. ফজলে হালিম লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, লিটন খান, পরিবেশ সুরা মঞ্চের সদস্য খলিলুর রহমান সুমন, ছায়াবৃরে প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, কেসিসি’র এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন, সাংবাদিক নেতা নুর হাসান জনি, সহকারি কনজারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকীব, মো: জিয়াউর রহমান, ছাত্র নেতা আবু সালেহ শিমুল, সুজন-৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় খালিশপুরস্থ বিআইডিসি রোডের ডিভাইডার, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থ সড়ক, মুজগুন্নী মহাসড়কে বিভিন্ন প্রজাতীর বৃক্ষ রোপণ করা হয়। এর আগে সংস্থাটির উদ্যোগে বৃক্ষ রোপণে সর্বস্তরের জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে র্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুরের ৭নং ওয়ার্ডের কাশিপুর ও ৯নং ওয়ার্ডের বয়রা হাউজিং এলাকার বিভিন্ন রাস্তা, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। একই সাথে তিনি আধুনিকায়নের লক্ষ্যে খালিশপুর শিল্প এলাকার বিজেএমসি’র মালিকানাধীন কবরস্থানটিও পরিদর্শন করেন।