এখন টিভির খুলনা ব্যুরো প্রধান, ‘দৈনিক সময়ের খবর’-এর সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মরহুমা নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) শোক মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন।
বিবৃতিতে সংগঠনের সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
বিএফইউজে নেতৃবৃন্দের সমবেদনা অনুরূপ এক শোক বিবৃতিতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা এবং নির্বাহী সদস্য কৌশিক দে বাপী মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরম করুণাময়ের কাছে তাঁদের এই কঠিন শোক সইবার ধৈর্য ধারণের প্রার্থনা জানান।