তামাক কোম্পানির সাথে কোনো ধরনের আপোষ নয়

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানির সাথে কোনো ধরনের আপোষ নয়, এই নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে দেশের শতাধিক তামাকবিরোধী সংগঠন। একইসঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করায় সরকারকে অভিনন্দন জানানো হয়েছে।

আজ (১২ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালায় উপস্থিত থাকতে পেরে নিজেকে সত্যিই সমৃদ্ধ মনে হয়েছে। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সেশনে প্রেজেন্টার হিসেবে অংশগ্রহণ করার সুযোগ আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা ও ভালো লাগার বিষয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনস্বাস্থ্যকর্মী, গবেষক, উন্নয়নকর্মী ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নিয়ে আলোচনা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

কর্মশালায় বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো নানা কৌশলে জনস্বাস্থ্যবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (FCTC) আর্টিকেল ৫.৩ যথাযথ বাস্তবায়নের মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে তামাক শিল্পের প্রভাবমুক্ত রাখতে হবে।

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে সুরক্ষা দেয়া সম্ভব হবে এবং তামাকমুক্ত বাংলাদেশের লক্ষ্যপূরণ আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share This News