পরিচ্ছন্ন, টেকসই ও স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনায় ‘হেলদি সিটি ফোরাম’-এর এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর শের-এ-বাংলা রোডের (এফ-৬, ২৬/এ) সেইম (SEIAM) কনফারেন্স রুমে এ সভা আয়োজিত হয়। সভায় বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের প্রতিনিধিরা অংশ নিয়ে বাসযোগ্য নগর গঠনে কার্যকর নাগরিক অংশগ্রহণের ওপর জোর দেন।

স্বাস্থ্যকর নগরী গড়ার প্রত্যয়
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ ও জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ দূষণ রোধ এখন সময়ের দাবি। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল ও জলাশয় রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শহরকে সত্যিকার অর্থে ‘হেলদি সিটি’ হিসেবে রূপান্তর করতে হলে প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অংশগ্রহণ ও মতবিনিময়
সভায় মুক্ত আলোচনায় নগরীর সমসাময়িক পরিবেশ সংকট, ড্রেনেজ সমস্যা ও তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের ভূমিকা নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়।


সভায় উপস্থিত থেকে গঠনমূলক আলোচনায় অংশ নেন:
- অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক, সেইম (SEIAM)
- মাহফুজুর রহমান মুকুল, বিভাগীয় সমন্বয়কারী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
- মোল্লা মারুফ রশীদ, সভাপতি, এনএসএসকে (NSSK)
- মো. সাইফুল ইসলাম, জেলা সমন্বয়ক, বিডি ক্লিন খুলনা
- আব্দুস সবুর, প্রতিনিধি, বিডি ক্লিন খুলনা
- নুসরাত জাহান, নির্বাহী পরিচালক, অগ্রগতি
- মো. মতিয়ার রহমান, সদস্য, ক্লিন আপ
- সৈকত দে মুন্না, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, জিএসপি (GSP)
- মোস্তাফিজুর রহমান শাকিল,ব্যবস্থাপনা পরিচালক, সিয়াম (SEIAM)
- সাকিব রহমান -বার্তা সম্পাদক,নগরের খবর
- মাহাথির মুহাম্মদ অথয়, বিসিএম, সিয়াম (SEIAM)
আরও অনেকেই ছিলেন এবং সভায় উপস্থিত প্রতিনিধিরা আগামী দিনগুলোতে খুলনার পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যকর নগর বিনির্মাণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক যৌথ কর্মসূচি পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।