খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বুধবার (৬ মে) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

শহীদদের প্রতি শ্রদ্ধা

সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সব সাংবাদিক, পাইকগাছা চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোয়ারদার রসুল বাবু, ক্লাবের নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান, মাকসুদের চাচা শামসুল হক হাওলাদারের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির শুভেচ্ছা বক্তৃতা

সভায় ক্লাবের সভাপতি তার শুভেচ্ছা বক্তৃতায় সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ক্লাবের মান-মর্যাদা অক্ষুণ্ণ রেখে খুলনা প্রেস ক্লাবকে একটি প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠানে রূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সভায় ক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, ক্লাব পরিচালনার জন্য বিভিন্ন উপ-পরিষদ গঠনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।

Share This News